দুই দিনব্যাপী খেলো কুম্ভ প্রতিযোগিতা কুমারঘাটে

প্রগতি ত্রিপুরা, ২৭ ফেব্রুয়ারি,আগরতলা।। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কুমারঘাট নগর শাখার উদ্যোগে পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে কুমারঘাট এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত বিভিন্ন কচিকাঁচা শিশুদের নিয়ে দুই দিনব্যাপী খেল কুম্ভ প্রতিযোগিতা আসরের আয়োজন করা হয় , এই খেলাটি আজ এবং আগামীকাল চলবে মোট ১৮ টি ইভেন্ট এর মধ্যে খেলাধুলা হবে আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন কুমারঘাট এলাকার বিশিষ্ট সমাজসেবী গৌতম দেব , এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মর্নিং সেকশনের প্রধান শিক্ষক ,অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ঊনকোটি জেলা সংযোজক ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কুমারঘাট নগর শাখার বিভিন্ন কর্মকর্তাগণ’ রা।এদিন অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন খেলাধুলার মানকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন, পাশাপাশি যুবসমাজ নেশার দিকে ধ্রাবিত না হয়ে মাঠ মুখী হওয়ার আহ্বান জানান।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী