প্রগতি ত্রিপুরা, ২৮ নভেম্বর, ২০২৬: ড্রাগস,কৌটা,ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা বর্তমান যুব সমাজ,আগামী প্রজন্মকে ধ্বংস করছে প্রতিদিন,প্রতি মুহূর্তে।
এই নেশা সেবনকারীরা নেশার টাকা যোগান দিতে জড়াচ্ছেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে।ঠিক তেমনি শুক্রবার রাতে নেশার টাকা যোগানে রাবার চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে এক যুবক।
পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।স্থানীয়দের অভিযোগ একাধিক চুরির পর তারা উৎ পেতে বসে এবং উক্ত যুবক যখন চুরি করতে আসে তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। জানা যায় তাদের সম্পূর্ণ একটি চোর চক্র রয়েছে।
চুরির সামগ্রী বাছাই,স্থান চিহ্নিত করা থেকে শুরু করে চুরি করা সামগ্রী বিক্রি করার লোকও রয়েছে।এবং একাধিকবার ওঠে এসেছে এক খুচরো ড্রাগস বিক্রেতার নাম।এখন দেখার পুলিশ এই চোর নেশা কারবারিদ চক্রকে কবে নাগাদ আইনের আওতায় আনতে পারেন








