প্রগতি ত্রিপুরা, ২৮ নভেম্বর, ২০২৬: শুক্রবার রাতে পেচারতল ফায়ার সার্ভিস সংলগ্ন জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ লরি দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার ফলে চালক গাড়ির ভেতরে আটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে উদ্ধার অভিযান চালানোর পর গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে চালককে উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ ও চালকের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।








