প্রকাশ পর্ব উপলক্ষ্যে গুরুদ্বার রাকাবগঞ্জ সাহিবে প্রার্থনা নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৪ নভেম্বর : গুরু নানক দেব জির পবিত্র প্রকাশ পর্ব উপলক্ষ্যে মঙ্গলবার দিল্লির গুরুদ্বার রাকাবগঞ্জ সাহিবে গিয়ে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
গুরুদ্বারে প্রার্থনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিতিন নবীন বলেন, “গুরু নানক জির বাণী সমগ্র মানবজাতির জন্য এবং আজও তাঁর সেই বাণী দেশ ও বিশ্বে শিখ সম্প্রদায়কে এক স্বতন্ত্র স্থান দিয়েছে। আমরা বলতে পারি যে এই দেশে যদি জাতীয়তাবোধ কোনও অনুপ্রেরণা পায়, তবে তা শিখ গুরুদের এবং শিখ সম্প্রদায়ের কাছ থেকেই পায়।”
শিখ গুরুদের অবদানের কথা স্মরণ করে বিজেপি সর্বভারতীয় সভাপতি আরও বলেন, “এই পবিত্র দিনে আমি শিখ সম্প্রদায়ের সকল গুরুর বাণী, মানবতার প্রতি তাঁদের সেবা এবং তাঁদের নিষ্ঠার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই।”

Leave a Comment