ইন্দ্রনগর রামঠাকুর মন্দিরের প্রতিষ্ঠা উৎসব, ভক্তদের যোগদানের আহ্বান

প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: ইন্দ্রনগরের ৭ নম্বর ওয়ার্ডের জগতপুর কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অবস্থিত রামঠাকুর মন্দিরের প্রতিষ্ঠা উৎসবকে ঘিরে ধর্মীয় আয়োজন শুরু হতে চলেছে। উৎসবের বিভিন্ন পর্বে এলাকার বাসিন্দা ও ভক্তদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সালে স্থানীয়দের সহযোগিতায় মন্দিরে পূজা-অর্চনার সূচনা হয়েছিল। তারপর থেকে নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এবারের প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হবে।

২৩ নভেম্বর জলভরা অনুষ্ঠানের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পরদিন ২৪ নভেম্বর পূজা-অর্চনা, কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

উৎসবের প্রতিটি আয়োজনে এলাকার বাসিন্দা, ভক্ত এবং গুরুভাইদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন উদ্যোক্তারা। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সত্যনারায়ণ সেবা মন্দিরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী, চারদিনের ধর্মীয় কর্মসূচি। রাস পূর্ণিমার পবিত্র উপলক্ষকে কেন্দ্র করে সত্যনারায়ণ সেবা মন্দিরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। ২০২১ সালের নভেম্বর মাসে রাস পূর্ণিমার দিন মন্দিরটির প্রতিষ্ঠা হয়েছিল বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ উপলক্ষে চারদিনব্যাপী পূজা, শোভাযাত্রা, সংকীর্তন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চারদিনের কর্মসূচি : ২২ নভেম্বর: বিকেল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।

২৩ নভেম্বর: বিকেল ৩টায় বেদবাণী পাঠ, বিকেল ৪টায় গঙ্গা আবাহন এবং সন্ধ্যা ৬টায় সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে।

২৪ নভেম্বর: ভোর ৪টায় মঙ্গল আরতি ও বাল্যভোগ, সকাল ১০টায় ফলভোগ, বেলা ১১টায় অন্নভোগ এবং সন্ধ্যা ৬টায় সত্যনারায়ণ ব্রতের আয়োজন রয়েছে। দিনভর হরিনাম সংকীর্তন চলবে।

২৫ নভেম্বর: ভোর ৪টায় মঙ্গল আরতি ও বাল্যভোগের পর নগর কীর্তনের মাধ্যমে চারদিনের উৎসবের সমাপ্তি হবে। ভক্তদের আমন্ত্রণ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানগুলিতে এলাকার গুরু ভাই-বোন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। ভক্তদের অংশগ্রহণে উৎসবকে আরও সার্থক ও আনন্দময় করে তোলার প্রত্যাশা তাঁদের।

 

Leave a Comment