প্রগতি ত্রিপুরা, ২১ নভেম্বর, ২০২৬: ধর্মনগর পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্বাচন কর্তব্যরত ভোট কর্মীদের ভোট গ্রহণের জন্য ফ্যাসিলিটেশন সেন্টার চালু করা হয়েছে বিবিআই স্কুলে।
শনিবার এবং আগামীকাল রবিবার এই দুই দিন বিবিআই স্কুলে স্থাপিত ফ্যাসিলিটেশন সেন্টারে ইডিবি ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এখনও পর্যন্ত মোট ১৭৮টি ফর্ম-১৪ আবেদন জমা পড়েছে বলে জানানো হয়েছে এবং আগামীকাল পর্যন্ত আরও আবেদন জমা পড়ার আশা করা হচ্ছে।
নির্বাচনের কাজে নিযুক্ত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের সুবিধার্থে এই বিশেষ ফ্যাসিলিটেশন সেন্টারটি তৈরি করা হয়েছে। এর আওতায় সকল শ্রেণির কর্মী সহ নির্বাচনের কাজে নিযুক্ত চালক ও ক্লিনারদের পাশাপাশি যেসব গাড়ি নির্বাচনী কাজে অধিগ্রহণ করা হয়েছে, সংশ্লিষ্ট সবাই এই ফ্যাসিলিটেশন সেন্টারে এসে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে জানান,মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী।








