আগরতলা পুর নিগম নির্বাচনে সরকারি কর্মচারীদের ব্যালট ভোট গ্রহণ শুরু, শিশুবিহার স্কুলে চলছে প্রক্রিয়া।

প্রগতি ত্রিপুরা, ২১ নভেম্বর, ২০২৬: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের জন্য ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার আগরতলার শিশুবিহার শিশু বিদ্যালয়ে সরকারি কর্মচারীদের ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়।

এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন রিটার্নিং অফিসার মানিক লাল দাস। তিনি ভোটগ্রহণের বিভিন্ন দিক এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানান।

রিটার্নিং অফিসার মানিক লাল দাসের দেওয়া তথ্য অনুযায়ী, ২১ ও ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। নির্বাচনী কাজে নিযুক্ত যোগ্য কর্মীরা নির্ধারিত কেন্দ্রে Election Duty Ballot (EDB)-এর মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার সময় পরিচয়পত্র, বিশেষ করে EPIC কার্ড সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য: এই ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীরা মূল ভোটের দিন দায়িত্ব পালন করলেও নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

Leave a Comment