জেলা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র স্থাপনের বিষয়ে সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জেলার মাদকাসক্তদের পুনঃবার্সন এবং তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে একটি অস্থায়ী জেলা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্র স্থাপনের বিভিন্ন দিক নিয়ে গতকাল পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমারের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলাশাসক ডা. বিশাল কুমার জানান, আগরতলার ক্যাম্পের বাজারস্থিত স্বাবলম্বন ট্রেনিং ইনস্টিটিউটে এই সেন্টারটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে তিনি জানান, এই সেন্টারটি স্থাপন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ও উপযুক্ত কর্মীর প্রয়োজন। এবিষয়ে তিনি বৈঠকে উপস্থিত বিভিন্ন সরকারী দপ্তরের আধিকারিকদের নিজেদের মধ্যে এ বিষয়ে একটি সমন্বয় সাধন এবং একটি নোডাল এজেন্সি নির্ধারনের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পুনর্বাসন কেন্দ্রের সুবিধাভোগীদের দক্ষতা উন্নয়ন ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর ভূমিকা নিয়েও আলোচনা করেন।

এবিষয়ে তিনি আরক্ষা প্রশাসন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে বিশেষ ভূমিকা নেবার আহ্বান জানান। বৈঠকে আগরতলা পুর নির্বাচন, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন পশ্চিম ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর সহ এই নেশামুক্তি কর্মসূচির সাথে যুক্ত বিভিন্ন এন জি ও-র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দপ্তরকে মাদকাসক্তদের স্বাস্থ্য চিকিৎসা পরিষেবার দায়িত্ব গ্রহণ করার জন্য জেলা শাসক স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিকে আহ্বান জানান।

Leave a Comment