অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর, ২০২৬: আসন্ন কুমারঘাট পুর পরিষদের নির্বাচনের কাজে নিয়োজিত ভোটারগণ যাতে সুষ্ঠুভাবে তাদের ভোট দান করতে পারেন সে জন্য কুমারঘাট দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ভোটদান সহায়তা কেন্দ্র খোলা হবে। কুমারঘাট দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের এই ভোটদান সহায়তা কেন্দ্রে নিরাপত্তা বাহিনী এবং ভোট কর্মী ও অন্যান্য সরকারি কর্মী।
ভোটের কাজে নিযুক্ত ব্যক্তিগণ আগামী ২১ ও ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইডিভি’র মাধ্যমে তাদের ভোট প্রদান করতে পারবেন। কুমারঘাট পুর পরিষদ নির্বাচনের আর ও তথা কুমারঘাট মহকুমা শাসক শুভম মিনা গতকাল এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছেন।








