৬ আগরতলা কেন্দ্রে পুর নিগমের ১০ নং ওয়াডের বিজেপি প্রার্থীর বাড়ি বাড়ি প্রচার, অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬:: আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনে ১০ নং ওয়াডের প্রার্থী শনিবার বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন বিজেপি মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায় প্রচার চলাকালীন তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং তাঁদের আশীর্বাদ ও সমর্থন প্রার্থনা করেন।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী জানান, তাঁর ওয়ার্ডে মোট ৭ হাজার ৭৫৫ জন ভোটার রয়েছেন। প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তাই দল-মত নির্বিশেষে প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। পাশাপাশি এলাকার কয়েকটি রাস্তার সমস্যাও সরেজমিনে ঘুরে দেখেন।

তিনি আরও জানান, গত পাঁচ বছরে বর্তমান কাউন্সিলর যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন এবং মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তবে দীর্ঘ ২৫ বছরের পুরনো পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সমস্ত উন্নয়নমূলক কাজ পাঁচ বছরে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তাই কিছু কাজ এখনও অসমাপ্ত রয়েছে। আগামী দিনে নির্বাচিত হলে অগ্রাধিকারের ভিত্তিতে সেই অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করাই হবে তাঁর প্রথম লক্ষ্য বলে প্রতিশ্রুতি দেন তিনি।

Leave a Comment