প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬:: সীমান্ত সড়ক সংলগ্ন এলাকা থেকে ২০০ বোতল এসকাফ (Eskuf) কাশির সিরাপ উদ্ধার করল পুলিশ। গত রাতে টহলদারির সময় শ্রীমন্তপুর সীমান্ত সড়কের কাছে পরিত্যক্ত অবস্থায় সিরাপগুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ২০০ বোতল সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। আইনানুগ প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া সিরাপগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সিরাপগুলির প্রকৃত মালিক কে এবং কী উদ্দেশ্যে সেগুলি সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।








