ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ, ১৫ নভেম্বর হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন

কলকাতা, ১৪ নভেম্বর : রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৫ নভেম্বর, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি দুটি ট্রেনকে পথে ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ নভেম্বর হাওড়া থেকে ৩৭৮৩১, ৩৭২৫১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৬১১, ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭৮৩৫, ৩৭৮৩৯, ৩৭৮২৯, ৩৭৩৬১, ৩৭৩৭৭ এবং ৩৭৯১৭ নম্বর ট্রেন বাতিল থাকবে।

এছাড়া ব্যান্ডেল থেকে ৩৭২৪৬, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৮, ৩৭২৫০ ও ৩৭৭৪৯ নম্বর ট্রেন চলবে না। আরামবাগ থেকে ৩৭৩৬২, গগট থেকে ৩৭৩৭৬, পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪ এবং মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে।

অন্যদিকে কাটোয়া থেকে ৬৩০০৭, ৩৭৭৪৮, ৩৭৯২০ ও ৫৩০০৯, আজিমগঞ্জ থেকে ৫৩০১২, বর্ধমান থেকে ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮ ও ৩৭৮৩২ এবং রামপুরহাট থেকে ৬৩০০৮ নম্বর ট্রেন বাতিল থাকবে।

পাশাপাশি ৩৭৩৬৩ ও ৫৩০৫৩ নম্বর ট্রেনকে যাত্রাপথে ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। এই পরিস্থিতিতে রবিবার যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও পরিষেবা সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment