পুলিশকে আরও জনমুখী করার বার্তা মুখ্যমন্ত্রীর, ‘পুলিশ মিত্র’ অ্যাপ চালু বঙ্গে

কলকাতা, ১৪ নভেম্বর  : পুলিশের আধুনিকীকরণ, পরিকাঠামোগত উন্নতির জন্য একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্যের মৌ স্বাক্ষর হল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশি ব্যবস্থাকে আরও উন্নতির বার্তা দিয়েছেন আগেই। এদিন তিনি আরও একবার আধুনিক সরঞ্জাম পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলেন।

বঙ্গে ‘পুলিশ মিত্র’ অ্যাপ চালু হল। নবান্ন সভাঘর থেকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, পুলিশকে আরও জনমুখী করার জন্যই এই পদক্ষেপ। পুলিশ আধিকারিকরা কোন এলাকায় রয়েছেন, এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। বিট অফিসাররা কোন দায়িত্বে রয়েছেন, সেগুলিও জানা যাবে। সাধারণ মানুষের কাছে বিট অফিসার, পুলিশ আধিকারিকদের সম্পর্কে তথ্য থাকা উচিত সাধারণ মানুষের কাছে।

রাজ্যের দাবি, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানোর জন্যই এই পদক্ষেপ। প্রশাসনিক কাজে আরও স্বচ্ছতা আসবে, এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment