মাঝেরহাটে লরির ধাক্কায় শিশুর মৃত্যু

কলকাতা, ১৪ নভেম্বর : তারাতলা থেকে গোড়াগাছা যাওয়ার পথে মাঝেরহাট রেলস্টেশন সংলগ্ন রাস্তায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল বারো বছরের এক শিশু। শুক্রবার সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ছয় চাকার লরি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।জানা গিয়েছে, শিশুটি সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে লরিটি এসে তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁদেরই উদ্যোগে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।এই দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বহু মানুষের সমাগম হয়। শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে তারাতলা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

Leave a Comment