বারামুল্লা, ১৩ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় এরিয়া ডমিনেশন পেট্রোল’-এর সময় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করলো পুলিশ । টাংমার্গের বদরকোট জঙ্গলে বিএসএফ-এর ১১২/০৬ ব্যাটালিয়ন, ২ আরআর এবং সিআরপিএফ-এর ১৭৬ ব্যাটালিয়নের মিলিত এই অভিযানে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানান গেছে, ধৃতের নাম গোলাম জিলানি রেশি। সে টাংমার্গের বদরকোটের বাসিন্দা ।
তবে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির উৎস কী ছিল, এগুলি কী উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে কাদের যোগসূত্র থাকতে পারে, সে বিষয়ে জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
উল্লেখ্য, বারামুল্লা পুলিশ এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার তাদের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত নিরাপত্তা বাহিনীর পারস্পরিক সমন্বয় ও প্রচেষ্টারও প্রশংসা করা হয়েছে।








