প্রগতি ত্রিপুরা, ১০ নভেম্বর, ২০২৬: গতকাল সকালে কালী পূজার দেখার জন্য সপরিবারে আগরতলায় চলে যান পরবর্তী সময়ে বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা এবং ঘরের ভিতরে লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে তা দেখে হতবাক হয়ে পড়েন নিরঞ্জন সূত্রধরের পরিবার পরিজন।
পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশ ঘটনার স্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। তবে চোরের দল নিরঞ্জন সূত্রধরের বাড়ি থেকে ছয় থেকে সাত বুড়ি স্বর্ণালংকার এবং নগদ ২২ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
পরবর্তী সময়ে নিরঞ্জনের সূত্রধরের পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ চুরির ঘটনা রুখতে কি ভূমিকা গ্রহণ করে এবং নিরঞ্জন সূত্রধরের বাড়িতে চুরির ঘটনা ঘটে যাওয়া কাউকে গ্রেফতার করতে পারে কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে নিরঞ্জন সূত্রধরের পরিবার-পরিজন।








