দেশের নতুন গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করে ভারতের শততম গ্র্যান্ডমাস্টার হলেন অনুজ শ্রীবাস্তব।

ওজামিজ, ৯ নভেম্বর :  রবিবার ফিলিপাইনের ওজামিজ সিটিতে আয়োজিত ৭ম আসিয়ান প্লাস ব্যক্তিগত ওপেন দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মাস্টার অনুজ শ্রীবাস্তব ভারতের শততম গ্র্যান্ডমাস্টার (জিএম) খেতাব অর্জন করেছেন।

২২ বছর বয়সি এই তরুণ মধ্যপ্রদেশ থেকে উঠে আসা প্রথম দাবাড়ু যিনি এই অনন্য নর্ম অর্জনের গৌরব অর্জন করলেন। এছাড়া অনুজ পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক ডিগ্রি সম্পন্ন করেছেন।
সর্বভারতীয় দাবা ফেডারেশন (এআইসিএফ)-এর সভাপতি নিতিন নারাং গত ১০ তারিখে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ভারতের ১০০তম গ্র্যান্ডমাস্টার! অভিনন্দন, অনুজ! ভারতীয় দাবার ইতিহাসে এটি এক গর্বের মুহূর্ত। এবার ২০০ গ্র্যান্ডমাস্টারের মাইলফলকের দিকে এগিয়ে চলো!”
উল্লেখ্য, এই মাসের শুরুর দিকেই ভিএস রত্নাভেল ভারতের ৯৯তম গ্র্যান্ডমাস্টার হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন। গুয়াহাটি স্মার্ট সিটি ইন্টারন্যাশনাল ওপেন ২০২৬-এ তিনি ২৫০০ এলো রেটিংয়ের কোটা পূরণ করলেও ফিডের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল।

Leave a Comment