CPIM কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী

প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৬: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয়ে আক্রমণের রেস কাটতে না কাটতেই বামুটিয়া বিধানসভার কালী বাজার স্থিত সিপিআইএম মোহনপুর মহকুমা কার্যালয়ে দীপাবলি উৎসবের মাঝেই রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেন দুষ্কৃতীরা।অল্পতে রক্ষা পেলো গোটা কালী বাজার।

সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্য নেতৃত্ব।উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার,প্রাক্তন সাংসদ তথা সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্ত,সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস,মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, বামুটিয়া অঞ্চল সম্পাদক পার্থ দাস।

এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা,সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই ঘটনায় বিজেপির স্থানীয় জিনিয়াসরাই যুক্ত বলে অভিযোগ করেন পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন

Leave a Comment