দেওয়ালি মেলা: নো-ফ্লাই জোন ঘোষণা

অনলাইন ডেস্ক, ০৬ নভেম্বর, ২০২৬: আগামী ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর, ২০২৬ উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে দেওয়ালি মেলা অনুষ্ঠিত হবে। ত্রিপুরাসুন্দরী মন্দির এলাকা এবং জনগণের নিরাপত্তার জন্য গোমতী জেলার জেলাশাসক এক আদেশে ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সময়ে মন্দির থেকে ৫ কিলোমিটার এলাকা পর্যন্ত নো-ফ্লাই জোন ঘোষণা করেছেন।

জেলাশাসক আদেশে জানিয়েছেন, উল্লেখিত সময়ে ড্রোন এবং মেনুয়‍্যাল অথবা অটোমেটিক অন্যান্য ফ্লাইং। এরিয়েল অবজেক্টস’র জন্য নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। তবে দেওয়ালি মেলার জন্য অনুমোদনপ্রাপ্ত ড্রোন এবং মেনুয়‍্যাল অথবা অটোমেটিক অন্যান্য ফ্লাইং। এরিয়েল অবজেক্টস ব্যবহারে ছাড় রয়েছে। বিএনএসএস ২০২৩ এর ১৬৩ ধারায় জেলাশাসক এই আদেশ জারি করেছেন। আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে বিএনএস ২০২৩ এর ২২৩ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment