ছিনতাই কাণ্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৬: বিশালগড় থানাধীন এলাকায় মহিলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম কবির হোসেন। তিনি নিদু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশালগড় থানায় ৮০/২০২৬ নম্বরে একটি ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, চলন্ত স্কুটি থেকে এক মহিলার গলার সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ এর আগে বাঁধন হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্বিতীয় অভিযুক্ত কবির হোসেনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তবে এখনও পর্যন্ত ছিনতাই হওয়া সোনার চেইনটি উদ্ধার করা সম্ভব হয়নি। লুট হওয়া চেইন উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment