প্রগতি ত্রিপুর, ২৭ অক্টোবর, ২০২৬: শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর বিধানসভাকেন্দ্রের অধিকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। রাজ্যসরকার কৃষকদের আয় দ্বীগুন করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়েযাচ্ছে।
কিন্তু দেখাযাচ্ছে জোলাইবাড়ীর বামছড়া এলাকায় অধিকাংশ কৃষক বানরের যন্ত্রনায় নিজেদের উৎপাদিত ধান সঠিকভাবে ঘরে নিতে পারছেননা। স্থানীয় কৃষকদের অভিযোগ ধানচাষের সময় উনাদের কৃষিজ জমিতে বানরের উৎপাত বৃদ্ধী পায়।
এতেকরে উনাদের ফলন বৃদ্ধীপেলেও সঠিকভাবে উৎপাদিত ফসল ঘরেনিয়ে যেতেপারছেননা। ধানগাছ থেকে ধান বের হবার পরথেকে ধান পাকা পর্যন্ত বানরের যন্ত্রনায় অতিষ্ঠ হয়েপরে স্থানীয় কৃষকরা।
এইবিষয় গুলো স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসারপরেও কৃষকদের স্বার্থে কোনপ্রকার পদক্ষেপ গ্রহন করাহয়নি বলে অভিযোগ। স্থানীয় কৃষকরা চাইছে বানরের উৎপাত দমনে বগাফা বন আধিকারিক যেন বিশেষ পদক্ষেপ গ্রহনকরে। তানাহলে আগামীদিনে কৃষকরা বানরের যন্ত্রনায় অতিষ্ঠহয়ে কৃষিকাজ বন্ধকরেদেবে।
এতেকরে কৃষকদের পাশাপাশি লোকজনেরা বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহবে। কৃষিজ ফসল উৎপাদন কমেগেলে লোকজনেরা সঠিকভাবে খাওয়াদাওয়া করতেপারবেনা। লোকজনদেরা কৃষিজ ফসল ক্রয় করারজন্য বহিঃ রাজ্যের দিকে তাকিয়েথাকতেহবে এবং বহিঃরাজ্য থেকে আগত কৃষিজ সামগ্রী চড়াদামে ক্রয় করতেহবে।
কীতাই সকলে চাইছে কৃষকদের এবং লোকজনের উন্নয়নস্বার্থে বানরের উৎপাত দমনে বগাফা বন আধিকারিক যেন সঠিক পদক্ষেপ গ্রহনকরে।








