ছোট ভাইয়ের বিরুদ্ধে দাদা ও বৌদিকে মারধরের অভিযোগ, জিবি হাসপাতালে ভর্তি

প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৬: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে দাদা ও বৌদি আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে অভয়নগর এলাকায়। ঘটনায় আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ছোট ভাই ঘটনার পর থেকে পলাতক বলে জানা গেছে।

আহত পরিবারের অভিযোগ, অভিযুক্ত সুমন্ত বর্মা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি করতেন। ঘটনার দিন রান্নার কাজে ব্যস্ত থাকার সময় স্ত্রীর সঙ্গে বচসার জেরে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। কাঠের ফালি বা রড দিয়ে আঘাত করার ফলে গৃহবধূ গুরুতর আহত হন বলে পরিবারের দাবি।

পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, ছোট ভাইয়ের হাতে দাদা ও বৌদি আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আক্রান্তের পরিবার।

Leave a Comment