শারদোৎসব–২০২৬ উপলক্ষে রেশন কার্ডধারীদের বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণ

প্রগতি ত্রিপুরা, ২৪ অক্টোবর, ২০২৬: শারদোৎসব–২০২৬ উপলক্ষে রেশন কার্ডধারীদের মধ্যে বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণ কর্মসূচির সূচনা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলার প্রগতি স্কুলের বিপরীতে অবস্থিত ন্যায্যমূল্যের দোকান নম্বর ৬১-এ এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা-সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। শারদোৎসবের আগে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উৎসবের মরশুমে রেশন কার্ডধারী উপভোক্তাদের আর্থিক সুরাহা দিতে বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর ফলে উৎসবের সময় উপভোক্তারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত হবেন।

Leave a Comment