নিহারনগরে মুদির দোকান থেকে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার

প্রগতি ত্রিপুরা, ২১ অক্টোবর, ২০২৬: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিহারনগরের একটি মুদির দোকান তথা বসতবাড়ি থেকে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। এসআই প্রসেনজিৎ গোপের নেতৃত্বে পিআর বাড়ি থানার পুলিশকর্মীরা এই অভিযান চালান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদ ত্রিপুরা আবগারি আইনের ৬৯ নম্বর ধারায় বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় দোকানের মালিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment