প্রগতি, ১৯ অক্টোবর, ২০২৬ : ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো ২০২৬-কে ঘিরে লস অ্যাঞ্জেলেসে জমজমাট আবহের পর এবার আলোচনায় উঠে এল তারকাদের জমকালো আফটার-পার্টি। র্যাম্প শো শেষ হতেই রাতভর উদ্যাপনে মাতলেন মডেল ও বিনোদন জগতের পরিচিত মুখেরা।
ইরিনা শায়েক, বেলা হাদিদ ও বেহাতি প্রিন্সলু-সহ একাধিক তারকাকে পশ্চিম হলিউডের ‘দ্য বার্ড স্ট্রিটস ক্লাব’-এ আয়োজিত এই পার্টিতে অংশ নিতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়িকা টেট ম্যাকরে, যিনি ভিক্টোরিয়াস সিক্রেটের বিশেষ ফ্যাশন শোতে সংগীত পরিবেশন করেছিলেন। এ ছাড়াও পার্টিতে যোগ দেন অ্যালিক্স আর্ল, লিভি ডান-সহ আরও অনেকে।
র্যাম্পের ঝলমলে উপস্থিতির পর আফটার-পার্টিতে তারকাদের ভিন্নধর্মী ফ্যাশন ও আকর্ষণীয় পোশাক বিশেষ নজর কাড়ে। রাত গভীর হওয়া পর্যন্ত চলে এই তারকাখচিত উদ্যাপন। অনুষ্ঠানে উপস্থিত সেলিব্রিটিদের পোশাক ও সাজসজ্জা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।








