দুর্গাবাড়িতে পুজো দিয়ে রাজ্যবাসীর সুখ-শান্তি কামনা মুখ্যমন্ত্রীর

প্রগতি ত্রিপুরা , ১৯ অক্টোবর, ২০২৬: দুর্গাবাড়িতে পুজো ও অঞ্জলি দিয়ে রাজ্যবাসীর সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো এবারও দুর্গাবাড়িতে উপস্থিত হয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সার্বিক উন্নয়নই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। নির্দিষ্ট মিশন ও ভিশনকে সামনে রেখে সরকার সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, রাজ্যের প্রতিটি মানুষ যাতে আতঙ্কমুক্ত পরিবেশে স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন, সেই প্রার্থনাই করেছেন তিনি। রাজ্যবাসীর আগামী দিনগুলি আরও সুন্দর, সুখময় ও মঙ্গলময় হয়ে উঠুক—এই কামনা করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি।

Leave a Comment