প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৬: রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাতে মিছিলের আয়োজন করল বিজেপির ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল।
মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার নেতৃত্বাধীন সরকারের কর্মচারীবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, সরকারি কর্মচারী ও পেনশনারদের স্বার্থে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের ইতিবাচক পদক্ষেপ।
কর্মসূচিতে বিজেপির সদর আরবান সভাপতি অসীম ভট্টাচার্য, দুই সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা ও সুব্রত চক্রবর্তী-সহ বিভিন্ন মোর্চার নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে রাজ্যবাসী ও সংবাদমাধ্যমের কর্মীদের শারদোৎসবের আগাম শুভেচ্ছাও জানানো হয়।








