প্রগতি ত্রিপুরা, ২০ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন ভিলেজ কমিটি (VC) নির্বাচনকে সামনে রেখে সালকা এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালাল BJP ও IPFT। প্রচার কর্মসূচিতে ভোটারদের সঙ্গে দেখা করে দলের প্রার্থী ও নির্বাচনী কর্মসূচি নিয়ে কথা বলেন দুই দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন BJP-র কেন্দ্র কারবুক মণ্ডলের নেতৃত্ব এবং IPFT-র স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা সালকা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালান।
ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বেড়েছে। ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সালকা এলাকায় BJP ও IPFT-র এই বাড়ি বাড়ি প্রচারকে কেন্দ্র করে স্থানীয় স্তরে নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যায়। প্রচারে দুই দলের স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল।








