তৃষ্ণা অভয়ারণ্যের অন্তর্গত রাজনগর জলাপাথর এলাকায় বিশালাকার অজগর উদ্ধার!

প্রগতি ত্রিপুরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার হয় ধানের জমি থেকে। শুক্রবার সকালে রাজনগর বিধানসভা কেন্দ্রের জলাপাথর এলাকার ধানের জমি থেকে এই সাপটি উদ্ধার করে বন দফতরের কর্মীরা। জলাপাথর এলাকার বাসিন্দা বিক্রম দাস নিজের ধানের জমিতে ঔষধ দিতে গিয়ে হঠাৎ পায়ের নিচে সাপটি পরে।

হতচকিত হয়ে পরে, আশপাশের লোকজন এই খবর পেয়ে ছুটে আসে ধানের জমিতে। সাপটিকে দেখে কেউ বা আতঙ্কিত হয়ে পড়ছে আবার কেউ বা দেখার জন্য সাপটির কাছাকাছি চলে যাচ্ছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণী সংরক্ষণ বনকর্তাদের।

ধানের জমিতে অজগর সাপ বন দপ্তরের অফিসার সুকান্ত সরকার সহ অন্যান্য বনকর্মীরা এই খবর পেয়ে ছুটে আসে জলাপাথর ধানের জমিতে। এরপর সাপটিকে ধানের জমি থেকে উদ্ধার করে বাইসন ন্যাশনাল পার্কে ছেড়ে দেয় বলে জানা যায়। ধানের জমিতে অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনগর জুড়ে।

Leave a Comment