প্রগতি ত্রিপুরা, ১২ সেপ্টেম্বর, ২০২৬: অন্যান্য বছরের ন্যায় এই বছর দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হতেচলছে শান্তির বাজার পূর্তদপ্তরের অফিসের কর্মরত কর্মীরা। নিজ দায়িত্ব সঠিকভাব পালনের পাশাপাশি বিশ্বকর্মাপূজাকে কেন্দ্রকরে একগুচ্ছ সামাজিক কর্মসূচী হাতেনেওয়াহয়। যারমধ্যে রয়েছে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রুগি, রুগির আত্মীয় পরিজন ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে ফল মিষ্টি বিতরন, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা, বসে আঁকো প্রতিযোগীতা সহ অন্যন্য অনুষ্ঠান।
শনিবার শান্তির বাজার পূর্ত দপ্তরের কার্যালয়ে বিভিন্ন বিদ্যলয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠীত করাহয় কুইজ প্রতিযোগীতা। বরিবার পূর্ত দপ্তরের অফিসে অনুষ্ঠীত করাহবে বসেআঁকো প্রতিযোগীতা। আগামী ১৫ ই সেপ্টেম্বর শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রুগি, রুগির আত্মীয় পরিজন ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরন করাহবে।
বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের বাছাইকরে বিশ্বকর্মা পূজারদিন অনুষ্ঠানমঞ্চে পুরষ্কৃত করবেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। আজকের এই কর্মসূচী ও আগামীদিনের কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার পূর্তদপ্তরের এস ডি ও প্রবীর বরন দাস। শান্তির বাজার পূর্ত দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীকেকেন্দ্রকরে সকলেরমধ্যে ব্যপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।







