সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ

অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: সীমান্ত এলাকায় জনজীবনে শান্তি ও সংহতি বজায় রাখতে সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা এক আদেশে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সিপাহীজলা জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত এলাকায় এই বিধিনিষেধ কার্যকর হবে।

আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ১২ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই আদেশ অনুযায়ী, রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ১৬৩ ধারার অধীনে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

তবে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সামরিক বাহিনী, আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের সদস্যদের চলাচলের ক্ষেত্রে, সিপাহীজলা জেলার পুলিশ সুপার এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকদের অনুমোদিত সাধারণ মানুষের চলাচলে, জরুরি সরকারি দায়িত্ব পালনের প্রয়োজনে সরকারি কর্মচারিদের চলাচলে, জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের চলাচলের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। আদেশ অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩- এর ২২৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে