১৫ সেপ্টেম্বর থেকে চিনি ডিলারদের চিনি মজুত রাখার সীমা কমিয়ে ২,০০০ কুইন্টাল করলো সরকার

অনলাইন ডেস্ক, ০১ সেপ্টেম্বর, ২০২৬: মজুতদারি রুখতে এবং ফাটকা কারবার রোধে কেন্দ্রীয় সরকার চিনি ডিলারদের চিনি মজুত রাখার সীমা ১৫ সেপ্টেম্বর থেকে ৪,০০০ কুইন্টাল থেকে কমিয়ে ২,০০০ কুইন্টাল করলো। এই নির্দেশ ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অভ্যন্তরীণ বাজারে চিনির সহজলভ্যতা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে অর্থাৎ ১লা আগস্ট থেকে চিনির ডিলাররা দেশজুড়ে ৪,০০০ কুইন্টাল পর্যন্ত চিনি মজুত রাখতে পারতেন। সরকারের নতুন গৃহীত ব্যবস্থায় এই মজুত রাখার সীমা কমিয়ে ১৫ই সেপ্টেম্বর থেকে ২,০০০ কুইন্টাল করা হলো।

সংশোধিত নতুন সংস্থান যা ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে, তাতে চিনি ব্যবসায়ীরা ৩০ দিনের বেশি মজুত ধরে রাখতে পারবেন না। এই সংগ্রহ কোনো অবস্থাতেই ২,০০০ কুইন্টালের বেশি হতে পারবে না। কিন্তু, এলাকা ভিত্তিক বাজারের বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা এবং তার সম্প্রসারিত মহানগর এলাকাগুলিতে চিনি মজুতের সীমা ৪,০০০ কুইন্টালই থাকবে। তার কারণ, কলকাতা এলাকায় উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে চিনি সংগ্রহ করে তা দেশের উত্তর-পূর্বাঞ্চল এলাকায় সরবরাহ করা হয়। এই কারণে বসতই, কলকাতা এবং তার সম্প্রসারিত মহানগর এলাকার ৪০০০ কুইন্টাল মজুত বলবৎ থাকবে।

কোথাও কোনো বাড়তি চিনি মজুত রাখা হচ্ছে কি না, তা দেখতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার। নিয়মিত নজরদারি এবং সরকারি এই মধ্যস্থতার ফলে চিনিকলগুলির বাইরে সাম্প্রতিক চিনির দাম প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। চিনি কলগুলির বাইরে চিনির দাম হ্রাস পেতে থাকায় চিনির খুঁচরো বাজার মূল্য নিম্নমুখী হতে শুরু করেছে।

অভ্যন্তরীণ বাজারে চিনির সহজলোভ্যতা এবং দামের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সরকার সমস্তরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে ক্রেতাদেরকে আশ্বস্ত করা হয়েছে।

Leave a Comment