অনলাইন ডেস্ক, ০১ সেপ্টেম্বর, ২০২৬: এই প্রকল্প সম্পূর্ণ বিকল্প একটি পথ হিসেবে নির্মীয়মান তৃতীয় লাইনের সঙ্গে সংযুক্ত হবে। এতে প্রতিদিন ৬.০৬৫ মালগাড়ি চলাচল প্রসারিত হবে, যা শিল্প স্বার্থে অতিরিক্ত পণ্য চলাচলে সহায়ক হয়ে উঠবে। এই বিকল্প লাইন বিশেষত সেইল-এর বার্ষিক ২৩.৪০ মিলিয়ন টন লৌহ আকরিক চলাচলে সহায়ক হবে। সেইসঙ্গে বিসিসিএল-এর প্রতিদিন ৪৫টি রেক পরিবহণেও তা কাজে লাগবে।
আদ্রা-জয়চণ্ডীপাহাড় – শাখা বিকল্প লাইনটি বর্তমানে আদ্রা-জয়চণ্ডীপাহাড় বিভাগে পণ্য চলাচলে যে বাধা রয়েছে তা দূর করবে। বর্তমান অবস্থায় এই লাইন ক্রসিং-এর সমস্যাজনিত কারণে প্রায় ৭১ শতাংশ পণ্য পরিবহন ক্ষমতা বিঘ্নিত হয়। বিকল্প এই লাইনটি এই রেলপথে যানজট দূর করবে এবং চলাচলে গতি আনবে।
প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গেলে অতিরিক্ত বার্ষিক ৮.৮৮ মিলিয়ন টন পণ্য চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে। বর্তমান রেল পথে জয়চণ্ডীপাহাড়-আদ্রা বিভাগে যেখানে ৪৭.৫০ শতাংশ পণ্য সরবরাহ হয় তা ২০২৮-২৯ সালে বেড়ে ৫৬.৪৫ শতাংশ হবে বলে আশা।
এই বিকল্প লাইনটি জ্বালানি, আকরিক এবং সিমেন্ট করিডোরের অংশ হিসেবে ভারতীয় রেলের জন্য চিহ্নিত। অতিরিক্ত পণ্য চলাচলের দক্ষতা গড়ে তোলায় আদ্রা-জয়চণ্ডীপাহাড় করিডোরের মধ্যে পণ্য পরিবহণ পরিকাঠামোকে এই প্রকল্প অনেক শক্তিশালী করবে।








