প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: ত্রিপুরার আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পুলিশের। শচীন্দ্রলাল পশ্চিমপাড়ায় রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার এবং ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সাথে ৪টি মোবাইল উদ্ধার করা হয়। কালো বাজারে মূল্য ১০ লক্ষ্য টাকা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের পর মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে মাদক পাচারের কারবার সক্রিয় রয়েছে। রাসেল মিয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
মাদক পাচার রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশ ও বিএসএফের যৌথ নজরদারি এবং অভিযান আরও জোরদার করার দাবি উঠেছে।
পুলিশের এই অভিযানের পর এখন নজর মাদকচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের দিকে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানান আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী।








