সিপিআই(এম) পার্টি অফিসে দুষ্কৃতী হামলা ও ভাঙচুর, এলাকায় তীব্র চাঞ্চল্য

প্রগতি ত্রিপুরা, ২৪ আগস্ট, ২০২৬: সন্ধ্যে নামতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বিজেপি পরিচালিত একটি বিজয় মিছিল শেষ হওয়ার পর একদল দুষ্কৃতী সিপিআই(এম) পার্টি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পার্টি নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। দুষ্কৃতীরা অফিসের ভেতরে প্রবেশ করে চেয়ার, টেবিল, ইলেকট্রিক পাখা, লাইট সহ যাবতীয় আসবাবপত্র চুরমার করে দেয়। হামলার ফলে অফিসের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সময় উপস্থিত থাকা স্থানীয় এক প্রতিনিধি জানান, বিজেপি-র মিছিল শেষ হওয়ার পর এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর পরই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিপিআই(এম) নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, এই ধরণের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে তারা গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবেন এবং রাজপথে নেমে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। এলাকায় নিরাপত্তার খাতিরে পুলিশী টহল বাড়ানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী