আসন্ন একাধিক নির্বাচন ঘিরে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, সিপিআইএম-কে কড়া জবাব

প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: আসন্ন পুরনিগম, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত এবং ভিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে নির্বাচনের রণকৌশল, সংগঠনের দুর্বলতা পূরণ এবং কীভাবে সর্বস্তরে জয় হাসিল করা যায়, তা নিয়ে বিস্তারিত ও চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।

বৈঠক শেষে বিজেপি প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, আগামী দিনের নির্বাচনে প্রতিটি স্তরে দলের জয় নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনের কাজের বিকেন্দ্রীকরণ দলের প্রধান ভিত্তি, যার ওপর ভর করেই বিজেপি আজ বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

সিপিআইএম-এর জোট সংক্রান্ত বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, “মানুষকে বিভ্রান্ত করার কাজ বিজেপির নয়, এটি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পুরনো অভ্যাস। পাহাড় বা সমতল—কোথাও এখন তাদের অস্তিত্ব নেই। অথচ তারা উগ্রপন্থা ও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

টিপরা মথার সঙ্গে জোট প্রসঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, “টিপরা মথার সঙ্গে আমাদের জোট ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এতে কোনো লুকোছাপা নেই। বিরোধীদের এ নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই।”

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী