৮ নং টাউন বরদোয়ালী মণ্ডলের উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ ও পতাকা বিতরণ কর্মসূচি

প্রগতি ত্রিপুরা,১১ আগস্ট, ২০২৬: দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার নির্দেশনায় ৮ নং টাউন বরদোয়ালী মণ্ডলের উদ্যোগে জাতীয় পতাকা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচি উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় বিজেপি প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার গঠন করার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে ‘হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা’র আবেদন জানিয়ে আসছেন।

তিনি বলেন:”আমাদের ভারতবাসীদের যে রাষ্ট্রবোধ রয়েছে, তা কেবল একদিনের জন্য উদযাপন করার বিষয় নয়। অন্তত ৫-৬ দিন ধরে এই রাষ্ট্রবোধের চেতনা নিজেদের মনে জাগিয়ে রাখতে হবে। সেই লক্ষ্যেই এ বছরও প্রধানমন্ত্রীর নির্দেশে ৯ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত টানা স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে।”

তিনি আরও জানান যে, ৮ নং টাউন বরদোয়ালী মণ্ডলের পক্ষ থেকে একটি বিশেষ সহায়তা বা বিতরণ কাউন্টার চালু করা হয়েছে। উক্ত কাউন্টার থেকে পথচারীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয়। দলের প্রতিনিধিরা ৮ নং টাউন বরদোয়ালী এলাকার প্রতিটি নাগরিক ও বাসিন্দার প্রতি আবেদন জানান যাতে সবাই নিজ নিজ বাড়িতে মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী