গ্রামীণ পানীয় জল প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের: চালু হলো নতুন ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স’ নীতি

প্রগতি ত্রিপুরা, ০৭ অগাস্ট, ২০২৬: কেন্দ্রীয় প্রকল্প তথা জল জীবন মিশনের আওতায় রাজ্যে গ্রামীণ পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও মজবুত পরিচালনা নিশ্চিত করতে রাজ্য সরকার এই প্রথম নতুন করে অপারেশন এবং মেনটেনেন্স নীতি (O&M) চালু করেছেন। রাজ্য সরকারের এই নীতির লক্ষ্য হলো প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এবং এডিসি ভিলেজের গ্রাম-পাহাড়ের তথা গ্রামীন পরিবারের নিরাপদ ও মানসম্মত পানীয় জল সরবরাহ অব্যাহত রাখা।

নতুন নীতি অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ গুলিতে জল এবং স্টেনিস্টিষান কমিটি (VWSC)-এর মাধ্যমে পাইপলাইনের ছোটখাটো লিকেজ, ভালভ ও ট্যাপ মেরামত, মোটর পরিচালনা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপারে দায়িত্ব স্থানীয় পর্যায়ে পালন করা হবে, যার ফলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে।

অন্যদিকে, জলশোধনাকার প্রকল্প (WTP), উদ্ভাবনী জল সরবরাহ, জল থেকে আয়রন দূর করার প্রকল্প (IRP), গুরুত্বপূর্ণ মেইনটেনেন্সের দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি (পানীয় জল ও পরিছন্নতা) বিভাগ ডিডাবলুএসের অধীনেই থাকবে। এছাড়া, প্রকল্পগুলির দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জল ব্যবহারকারী বদলানো আদায় করা হবে।

এই অর্থ সংশ্লিষ্ট প্রকল্পের বিদ্যুৎ বিল, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হবে, যাতে গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন পানীয় জল পরিষেবা বজায় থাকে। এই নতুন অপারেশন এবং মেনটেনজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনঅংশগ্রহণ বৃদ্ধি, দ্রুত পরিষেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব আরও সুদৃঢ় হবে বলে জানান, সাব্রুম ডিডাব্লুএস সাব-ডিভিশন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত ত্রিপুরা অপারেশন এবং মেনটেনেন্স নীতি এই নতুন প্রকল্পটি নগর পঞ্চায়েত ছাড়া শুধু মাত্র গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ গুলিতে কার্যকরী করা হয়েছে। বড়োসড় (মেজর) কোন সমস্যা থাকলে এই গুলি কার্যকরী করবে দ্রুততার মধ্যে দিয়ে দপ্তর। সাব্রুম মহকুমা তিনটি আর.ডি.ব্লক এবং টিটিএএডিসি সাব-ডিভিশন জোনাল অফিস রয়েছে।

বিশেষ করে সাদচাঁদ আর.ডি.ব্লকের অন্তর্গত ৩৯-টি গ্রাম পঞ্চায়েত, রুপাইছড়ি আর.ডি.ব্লকের অন্তর্গত ১৮-টি এডিসি ভিলেজ কার্যালয় এবং পৌয়াংবাড়ী আর.ডি.ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত ৪-টি ও এডিসি ভিলেজ কার্যালয় ৩-টি মোট ৭-টি রয়েছে। উনি আশা করছেন এই নতুন প্রকল্পের মাধ্যমে গ্রামীন পানীয় জল সরবরাহ দ্রুততার সাথে নিরসন হবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী