কদমতলায় নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, ধর্মনগরে গ্রেফতার অভিযুক্ত রবীন্দ্র মুন্ডা

প্রগতি ত্রিপুরা, ৫ অগাস্ট,২০২৬: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকা থেকে নবম শ্রেণিতে পাঠরত এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রবীন্দ্র মুন্ডা (৪৫), পিতা লালবাবু মুন্ডা। তাঁর বাড়ি কদমতলা থানার অন্তর্গত সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের খুলিডর (৪ নম্বর ওয়ার্ড) এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩১ জুলাই উক্ত নাবালিকাকে তার বাড়ির সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৩৭(২), ১২৭(২), ৬৫(১) ধারা এবং পকসো (POCSO) আইনের ৪ ধারায় ৪৩/২০২৬ নম্বরে একটি মামলা রুজু করে তদন্তে নামে।

পরবর্তীতে গোপন সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে গত রাতে অভিযান চালিয়ে কদমতলা থানার পুলিশ অভিযুক্ত রবীন্দ্র মুন্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয়। কদমতলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (OC) জানান, আজ অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হচ্ছে। পুরো ঘটনার গভীর তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী