অজানা রোগের হানা রাবার বাগানে! কমে গিয়েছে উৎপাদন।

প্রগতি ত্রিপুরা,৪ আগস্ট, ২০২৬: রাবার বাগানে দেখা দিয়েছে মারাত্মক ছত্রাকজনিত (ফাঙ্গাস) রোগ। গাছের পাতায় সংক্রমণ ছড়ানোর ফলে গাছের সার্বিক অবস্থার অবনতি ঘটছে এবং রাবারের আঠা বা কষ (DRC) উৎপাদন অস্বাভাবিক হারে কমে গেছে। গতবারের তুলনায় এবার কষের পরিমাণ অনেক কম হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রাবার চাষিরা।

স্থানীয় চাষিরা জানান, আক্রান্ত পাতা ও গাছে ওষুধ স্প্রে করার জন্য রাবার বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছিল। রাবার বোর্ডের প্রতিনিধিরা এসে বাগান পরিদর্শন করে পাতায় ওষুধ ছিটানোর পরামর্শ দেন। গত বছর ড্রোনের সাহায্যে ওষুধ স্প্রে করার ব্যবস্থা থাকলেও, এ বছর ড্রোন সরবরাহে বিলম্ব হওয়ায় চাষিরা বাধ্য হয়ে নিজস্ব স্প্রে মেশিনের মাধ্যমে কীটনাশক দিচ্ছেন।

কিন্তু এই চিকিৎসার খরচ বহন করা প্রান্তিক চাষিদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। চাষিদের সূত্রে জানা যায়: ওষুধের মূল্য: ৫০০ মি.লি. ওষুধের দাম পড়ে প্রায় ৬০০ টাকা। ব্যবহার: ৫০০ মি.লি. ওষুধ মেশাতে প্রায় ১০০ লিটার জল প্রয়োজন হয়। ড্রোনের সুবিধা না থাকায় হাতে স্প্রে করতে গিয়ে ওষুধের অপচয় ও খরচ উভয়ই বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি এক সভায় কর্মকর্তা/প্রতিনিধিরা উপস্থিত হয়ে চাষিদের আশ্বস্ত করেছেন যে, সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হবে। চাষিদের দাবি, রাবার বোর্ড ও সরকার যেন কালবিলম্ব না করে দ্রুত ওষুধ ও ড্রোনের ব্যবস্থা নিশ্চিত করে। সঠিক সময়ে সরকারি সহায়তা পেলে এই সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে বলে মনে করছেন ভুক্তভোগী চাষিরা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী