কৈলাসহরে অনুষ্ঠিত বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতা, অংশ নিল ১৫০-রও বেশি শিক্ষার্থী।

অনলাইন ডেস্ক, ২ অগাস্ট, ২০২৬: সুর ভারতীয় কলাকেন্দ্রের তত্ত্বাবধানে এবং কৈলাসহর নিউ ক্যানভাস আর্ট স্কুলের উদ্যোগে রবিবার পিএমশ্রী আরকেআই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতা।সকাল ১১টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় নার্সারি থেকে কলেজ স্তর পর্যন্ত প্রায় ১৫০-রও বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতার পরিচয় দেয়।

নিউ ক্যানভাস আর্ট স্কুলের প্রিন্সিপাল সন্দীপ দে জানান, প্রতি বছরের মতো এবারও এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী