প্রগতি ত্রিপুরা, ২৯ জুলাই, ২০২৬: দক্ষিণ জেলার স্কুল ভিত্তিক অনুর্ধ পনের,সতের বালক বিভাগের এস এম কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার সকাল এগারোটা নাগাদ বিলোনীয়া বিকেআই সিন্থেটিক মাঠে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে দক্ষিন জেলা ভিত্তিক অনুর্ধ পনের, সতের, বালক বিভাগের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, এছাড়া ছিলেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী,স্পোর্টস বোর্ডের সদস্য দীপায়ন চৌধুরী সমাজসেবি সায়ন্তন দত্ত,গৌতম সরকার,যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিক রীতেশ শীল, সহ অন্যান্যরা।
প্রদীপ প্রজ্জলন করে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। স্বাগত ভাষন রাখেন যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক রীতেশ শীল। তিনি বলেন, প্রতিযোগীতায় দক্ষিণ জেলার ছয়টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে দুটি দল রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।অতিথিরা আলোচনা রাখতে গিয়ে খেলোয়াড়দের সাফল্য কামনা করে, এই ধরনের উদ্যোগ নেওয়ায় জেলা যুব ক্রীড়া কল্যাণ দপ্তর কে ধন্যবাদ জানান।
জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, খেলা ধুলার উন্নয়নে রাজ্য সরকার অত্যন্ত আন্তরিক।পড়াশুনার পাশাপাশি শরীর মন ভালো রাখতে খেলাধুলা অত্যান্ত জরুরী,।জেলা পরিষদ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আশাপ্রকাশকরেন,প্রতিযোগিরা রাজ্য ভিত্তিক প্রতি যোগিতায় জেলার নাম উজ্জল করবে। খেলা শেষে দক্ষিণ জেলা থেকে দুটি দল চ্যাম্পিয়ন হয় বলে জানানো হয় ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে সাব্রুম এভেন্জার হায়ার সেকেন্ডারিস্কুলচ্যাম্পিয়ান,অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে শান্তিরবাজার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল,এই দুটি দল চ্যাম্পিয়ন হয় রাজ্য ভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করবে।








