৮ বরদোয়ালীতে ‘গাড়ি সিন্ডিকেট’ বিতর্ক! ৫০ হাজার চাঁদা দাবির অভিযোগ, টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি—পশ্চিম থানায় অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি গাড়ি কেনাকে কেন্দ্র করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং গুলি করে হত্যার ভয় দেখানোর অভিযোগে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়িচালক শুভঙ্কর (বিট্টু) কর্মকার।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত বিজেপি কর্মী তথা যুবনেতা তনুজ দাশগুপ্ত দীর্ঘদিন ধরে তাঁর কাছ থেকে জোরপূর্বক টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়ি কেনার পর ৫০ হাজার দাবি করা হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, ওই টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে এবং গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

শুভঙ্কর কর্মকার জানান, তিনি দীর্ঘদিন ধরে তুলসীবতী মারুতি স্ট্যান্ড থেকে নিয়মিত যাত্রী পরিবহণের কাজ করছেন। মঙ্গলবার সকালে অভিযুক্ত স্ট্যান্ডে এসে ফের টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পর আতঙ্কিত হয়ে শুভঙ্কর কর্মকার পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর সঙ্গে স্ট্যান্ডের আরও কয়েকজন চালক ও প্রতিনিধিও থানায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর সকলের।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী