গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা, মীরাবাই চানুকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির

প্রগতি ত্রিপুরা, ২৬ জুলাই, ২০২৬: ওয়েব ডেস্ক: গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন তারকা ভারোত্তোলক মীরাবাই চানু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টানা তৃতীয়বারের মতো কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক নিজের ঝুলিতে ভরেন তিনি। এই ঐতিহাসিক সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানিয়ে দেশের ক্রীড়াজগতের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতীয় ভারোত্তোলনের ইতিহাসে মীরাবাই চানু আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করেছেন। ৪৮ কেজি বিভাগে তাঁর অসাধারণ পারফরম্যান্স এবং স্বর্ণজয় দেশের জন্য গর্বের বিষয়। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি দেশের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতের জন্যও তিনি মীরাবাইকে শুভেচ্ছা জানান।

এদিন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড. মনসুখ মাণ্ডাভিয়া-ও মীরাবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, টানা তিনটি কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় তাঁর অসাধারণ অধ্যবসায়, ধারাবাহিকতা এবং মানসিক দৃঢ়তারই প্রমাণ। আন্তর্জাতিক মঞ্চে তিনি বারবার ভারতের মুখ উজ্জ্বল করছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিযোগিতায় শুরু থেকেই দাপট দেখান মীরাবাই। স্ন্যাচ বিভাগে ৮৫ কেজি ওজন তুলে নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েন তিনি। এরপর ক্লিন অ্যান্ড জার্ক-এ প্রথম প্রচেষ্টায় ৮২ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন। তৃতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি তুলে আরও একটি নতুন গেমস ও কমনওয়েলথ রেকর্ড গড়েন। শেষ প্রচেষ্টায় ১০৫ কেজি সফলভাবে উত্তোলন করে নিশ্চিত করেন স্বর্ণপদক।

এই জয়ের মাধ্যমে ২০১৮ সালের গোল্ড কোস্ট এবং ২০২২ সালের বার্মিংহামের পর ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসেও স্বর্ণ জিতে টানা তিনবার শিরোপা জয়ের বিরল কৃতিত্ব অর্জন করলেন মীরাবাই চানু। একই সঙ্গে গ্লাসগো আসরে ভারতের প্রথম স্বর্ণপদকও এনে দিলেন তিনি।

অন্যদিকে, পুরুষদের ৬০ কেজি বিভাগে ভারতের ঋষিকান্ত সিং চানামবাম রৌপ্যপদক জিতে দেশের পদক তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন করেন। মীরাবাইয়ের সাফল্যের পর ভারতীয় শিবিরে উৎসবের আবহ তৈরি হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী