প্রগতি ত্রিপুরা, ২৩ জুলাই, ২০২৬: ত্রিপুরা বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী সরব হন। তিনি জানান, রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলগুলি অনর্থক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, যার প্রভাব ত্রিপুরাতেও ফেলার চেষ্টা হচ্ছে।
মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসার পরই দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়—পরীক্ষা স্থগিত রেখে পরবর্তীতে সফলভাবে পুনরায় পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং ছাত্র-ছাত্রীরা তাতে অংশও নিয়েছে। তবে কংগ্রেস সহ বিরোধী শক্তিগুলি গণতান্ত্রিক পথ ছেড়ে অগণতান্ত্রিক উপায়ে সরকার ও শাসক দলকে কোণঠাসা করার পরিকল্পনা করছে।








