প্রগতি ত্রিপুরা, ১৯ জুলাই, ২০২৬ : মান্দাই বিধানসভা কেন্দ্রের হরেকৃষ্ণ গ্রামের জনগণের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য আজ থেকে প্রায় ২ বছর আগে ডি.ডব্লিউ.এস’র অর্থায়নে একটি পানীয় জলের পাম্প বসানোর কাজ শুরু হয় হরেকৃষ্ণ গ্রামে কিন্তু রহস্যজনক ভাবে মাঝ পথেই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ পরে আর হলো না নির্মাণ ওয়াটার পাম্প।
স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট দপ্তরের দাবি নির্মাণের কাজের বিল দেয়নি দপ্তর তাই কাজ বন্ধ হয়ে আছে।তাই ডি.ডব্লিউ.এস’র ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে জনতা।স্থানীয় জনগণ স্থানীয় বিধায়ীকা স্বপ্না দেববর্মা,এমডিসি জগদীশ দেববর্মাদের উক্ত এলাকাটি পরিদর্শন করে পাম্প নির্মাণের বিল সংক্রান্ত সমস্যা সমাধান করে জনগণের সমস্যা সমাধানের দাবি জন্য।








