গঞ্জেরটিলা এলাকা থেকে নিখোঁজ এক গৃহবধূ!

প্রগতি ত্রিপুরা, ১৯ জুলাই, ২০২৬ : দক্ষিণ ত্রিপুরা অন্তর্গত শান্তিরবাজার স্থিত গঞ্জের টিলা এলাকা থেকে নিখোঁজ এক গৃহবধূ ও তাঁর তিন বছর বয়সী শিশু কন্যা। ঘটনার বিবরণে জানা যায় গত বৃহস্পতিবার রথ দেখার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ২৩ বছর বয়সী গৃহবধূ দেবপ্রিয়া নট্ট।

সাথে রয়েছে তাঁদের একমাত্র তিন বছর বয়সী শিশুকন্যা। গৃহবধূর স্বামী রাজু দাসের অভিযোগ, বাড়ি ছাড়ার সময় সাথে করে নিয়ে গেছেন নগদ প্রায় ১লক্ষ ৪০ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালংকার এবং পরিবারের গুরুত্বপূর্ণ কাগজপত্র।বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না মেলায় পরিবারটি এখন দিশে হারা। ইতিমধ্যে শান্তির বাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের দাবি, প্রিয়জনদের ফিরে পেতে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না মেলায় পরিবারটি এখন দিশেহারা। ইতিমধ্যে শান্তিরবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, প্রিয়জনদের ফিরে পেতে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।

Leave a Comment