ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস-এর উদ্যোগে তেলিয়ামুড়ায় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক,১৫ জুলাই , ২০২৬: ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস (টিসিপিসিআর) এর উদ্যোগে গতকাল তেলিয়ামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার অধিকার আইন, পকসো আইন এবং শিশু বিবাহ নিষিদ্ধকরণ আইন বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস-এর চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য চামেলি সাহা ও মনিকা দেববর্মা।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সিনিয়র কনসালট্যান্ট অনিমা দেববর্মা এবং খোয়াই জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি মতিলাল দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ভেলিয়ামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব বিশ্বাস। প্রধান অভিষির ভাষণে জয়ন্তী দেববর্মা বলেন, শিশুদের নিরাপদ ও সুপ্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বালাবিবাহ সম্পূর্ণভাবে রোধ করা অত্যন্ত জরুরি। তিনি বাল্যবিবাহের কুফল, অল্প বয়সে বিয়ের ফলে শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশে যে বিরূপ প্রভাব পড়ে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের নয়, সমাজের সকলেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সচেতন ভূমিকা রয়েছে।

সন্দেহজনক কোনো বাল্যবিবাহের খবর জানলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিগণ বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তির ভয়াবহতা এবং এসব থেকে দূরে থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ভেলিয়ামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বাল্যবিবাহের কুফল ও এর সামাজিক প্রভাব তুলে ধরে একটি নাটক মঞ্চস্থ করে। নাটকটি উপস্থিত সকলের প্রশংসা কুড়ায় এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করো

Leave a Comment