৯৪টি সিসিটিভি অচল! নজরদারিহীন ধর্মনগর, বাড়ছে চুরির ঘটনা—প্রশ্নের মুখে পুর প্রশাসন

প্রগতি ত্রিপুরা, ১৪ জুলাই, ২০২৬: ত্রিপুরার উত্তর জেলার গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। অভিযোগ, শহর জুড়ে স্থাপিত প্রায় ৯৪টি সিসিটিভি ক্যামেরার একটিও বর্তমানে সচল নয়। গত এক থেকে দুই মাস ধরে অচল হয়ে পড়ে থাকা এই নজরদারি ব্যবস্থার মধ্যেই শহরে বেড়েছে চুরি ও অপরাধের ঘটনা।

ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি অফিস, হাসপাতাল ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করতে স্থাপন করা হয়েছিল প্রায় ৯৪টি সিসিটিভি ক্যামেরা। কিন্তু অভিযোগ, বর্তমানে এই ক্যামেরাগুলোর একটিও কার্যকর অবস্থায় নেই।

স্থানীয় সূত্রের দাবি, গত এক থেকে দুই মাস ধরে সম্পূর্ণ অচল হয়ে রয়েছে গোটা নজরদারি ব্যবস্থা। ফলে অপরাধ সংঘটিত হলেও তার ফুটেজ সংগ্রহ করা যাচ্ছে না, যা তদন্তের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

অভিযোগ উঠেছে, বিষয়টি নিয়ে পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হলেও দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে, সিসিটিভি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মীর ওপর দায় চাপানোর চেষ্টার অভিযোগও উঠেছে।

এমন পরিস্থিতির মধ্যেই ধর্মনগরে বেড়েছে চুরির ঘটনা। স্থানীয়দের দাবি, সরকারি অফিস, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি স্বর্ণালঙ্কারের দোকানও চোরের হাত থেকে রেহাই পায়নি। ফলে শহরের আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
অভিযোগ অনুযায়ী, শহরজুড়ে স্থাপিত প্রায় ৯৪টি সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে।

ঠিক এই সময়েই একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, কোটি টাকার নজরদারি প্রকল্প যদি কার্যকরই না থাকে, তাহলে নাগরিক নিরাপত্তার দায়িত্ব কে নেবে? এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।”

ধর্মনগরের সিসিটিভি ব্যবস্থা অচল থাকার অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কথাটি সত্য দিতে পারেনি। তবে শহরের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত সচল করার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। ক্যামেরার নজরদারি ফিরবে কবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Leave a Comment