প্রগতি ত্রিপুরা, ১৪ জুলাই, ২০২৬: ছিঁচকে চোরের যন্ত্রণায় অতিষ্ঠ গোটা গ্রামবাসী , কখনো কারো বাড়িতে, আবার কখনো সরকারি সম্পত্তি বা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে।জানা যায় চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামার বাড়ি এলাকায় ছুমিয়ার ডুং অঙ্গনওয়াড়ী সেন্টার থেকে গ্যাসের সিলিন্ডার উধাও হয়ে যাই, যদিও এই অঙ্গনারী সেন্টারটি মানুষের যাতায়াতের রাস্তার পাশেই , প্রতিনিয়ত এ রাস্তা ধরে বহু মানুষ যাতায়াত করে, কোথাও করে নিয়ে যায় চোরের দল।
আজ সকাল এলাকার মানুষ যখন প্রাতঃভ্রমনে বের হয় তখন দেখা গেল স্কুলের তালা খোলা।খবর দেওয়া হয় অঙ্গনওয়াডী কর্মীদের ও পাড়া-প্রতিবেশীদের, অঙ্গনওয়াড়ী হেল্পার কর্মীরা এসে দেখতে পায় শিশুদের জন্য যা খাবার বসানো হবে সবকিছু রয়েছে শুধুমাত্র গ্যাসের সিলিন্ডারটা নেই, আবার অন্যদিকে অঙ্গনওয়াডী দিদিমণি কিছুদিন ধরে অসুস্থ তাই তিনি ছুটিতে রয়েছেন।দীর্ঘ অনেকদিন ধরে ,তার আগে অনেকবার এই অঙ্গনওয়াড়ী স্কুলে চুরি হয়েছে।
সেটারও কোন কোল কিনারা করতে পারেনি বিশালগড় থানার পুলিশ, এখন চুরি হওয়ার সামগ্রী কতটুকু কোল কিনারা করতে পারে সেই দিকে তাকিয়ে রয়েছে শুভবুদ্ধি মহল। চুরি হওয়ার পর লোক দেখানোর জন্য পুলিশ আসে, কাজের কাজ কিছুই করতে পারেনি, ঠিক তেমনি আজকে চুরি হয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ গিয়ে সবকিছু খতিয়ে দেখেন, এবং পরবর্তী সময়ে বাচ্চাগুলোকে মিড ডে মিল না খাইয়ে বাড়িতে ফিরিয়ে যেতে বলেছে।কারণ গ্যাস নিয়ে গেছে এখন তারা কিভাবে কোথায় থেকে জোগাড় করবে।এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে কতটুকু কোলকিনারা করতে পারে, এদিকে তাকিয়ে রয়েছে গোটা গ্রামের মানুষ।







